আবুধাবিতে সিঁড়ি থেকে পড়ে প্রাণ গেল বোয়ালখালীর তরুণের
তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন মো. জামশেদুল ইসলাম। পরিবারের মুখে হাসি ফোটাতে এই বিদেশযাত্রা। তবে সে হাসি বদলে নিয়ে এসেছে শোকের ছায়া। ভবন নির্মাণকাজের সময় সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন ২৫ বছর বয়সী এই তরুণ। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।